Wednesday, 17 May 2017

How to make Rose water at Home

ফ্রেশ গোলাপের পাপড়ি দিয়ে গোলাপজল তৈরি

উপকরণ -
-      ১ কাপ ফ্রেশ গোলাপের পাপড়ি (২ টি গোলাপ, কোনভাবেই ফুলের দোকানের কেমিক্যাল দেয়া ফুল নেবেন না। এমন ফুল নিন যাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এতে কোন কীটনাশক বা অন্য কেমিক্যাল ইউজ করা হয়নি।
-      ২ কাপ ডিসটিলড জল (distilled water) । কলের জল ব্যবহার করলে গোলাপজল বেশিদিন ভালো থাকবে না।
প্রথমে ফ্রেশ গোলাপের পাপড়িগুলো নিন। গোলাপ যত ফ্রশ হবে গোলাপ জলের কোয়ালিটি তত ভালো হবে। আলাদা আলাদা জাতের গোলাপ ব্যবহার করবেন না। এতে গোলাপজলের ঘ্রাণ বিগড়ে যেতে পারে।
-      পরিষ্কার পাতিল অথবা সসপ্যানে গোলাপের পাপড়ি রেখে তার উপরে পানি ঢালুন।
-      এবার পাত্রটির মুখ ঢেকে খুবই কম আঁচে চুলায় বসান। মনে রাখবেন কোনভাবেই যেন জল ফোটা শুরু না করে অথবা গোলাপ সিদ্ধ না হয়ে যায়! যদি গোলাপ পাপড়ি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে পানির রঙ নীল হয়ে যায় তবে ধরে নেবেন আপনার গোলাপজল তৈরি করা হয়নি।
-      হালকা গরম পানিতে ১০-১৫ মিনিট গোলাপ পাপড়ি রাখুন। তারপর পাত্রটি চুলা থেকে তুলে নিন। শেষে এসে আপনার জল হালকা গোলাপি/লাল হতে পারে।
-      জল থেকে পাপড়ি ছাঁকনি দিয়ে আলাদা করে নিন। এবার জল পুরোপুরি ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হবার পর জল আপনার পছন্দের পাত্রে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। দেরি করবেন না।
-      এভাবে তৈরি গোলাপজল ১ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

 

No comments:

Post a Comment